শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৪

আরাফাত তানিম



ইচ্ছে

দেখেনি কেউ বারুদে জ্বলে যাওয়া কোন এক জীবন্ত কাঠি,
দেখেছে সবাই তাঁর কষাঘাতে আগুনের প্রয়োজনীয়তা
আমি ধরে নিলাম, প্রয়োজনের চেয়ে বড় আর কিছু নেই।

শুনেনি কেউ আলোতে হারিয়ে যাওয়া এক আঁধারের গল্প
ঘুমিয়ে পড়েছে সবাই ভোর হবে সে প্রতীক্ষায়,
এখানেও মেনে নিলাম, আলোতেই স্বাচ্ছন্দ্য পাওয়া যায় বেশ।

রাখেনি তো কেউ ভুলে যাওয়া অতীতের হাতে আস্থা,
বর্তমান শুধুই কেঁদে মরেছে ভবিষ্যৎ কে ঠাই দিতে
বুঝে নিলাম, ভবিষ্যৎ এর জন্ম সুন্দরভাবে দেখা যায় বলে।

তবু, আমি ভেবে যাই শুধুই তোমাকে ভালোবাসার উন্মত্ততায়,
চোখের কোনে আজো পুষে রাখি গৃহপালিত কিছু ইচ্ছে,
জানো, তোমাকে পেলে তারা হারিয়ে দিবে পৃথিবীর বাকিসব ইচ্ছে গুলোকে।


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।