শহর আমায় ক্ষমা করো
মফস্বলের সেই বাড়িটির
রোজ সকালের কিচির-মিচির;
মঙ্গল থেকে সোম,
গায়ের পালক ফুলিয়ে ওরা
চাইতো রোদের ওম।
শহুরে এদের নিকেতনে
নেমে আসা দুপুর-দিনে;
অর্কিড পুষে ঘুম,
শ্রান্ত বিকেলে গোধূলি আভারা
বিহ্বল-নিঝ্ঝুম।
কড়িকাঠ জুড়ে গহন চাহনির আড়,
নিঃসঙ্গ প্যাঁচারা সানশেডে মাথা নাড়ে!
মফস্বলের সেই বাড়িটির
রোজ সকালের কিচির-মিচির;
মঙ্গল থেকে সোম,
গায়ের পালক ফুলিয়ে ওরা
চাইতো রোদের ওম।
শহুরে এদের নিকেতনে
নেমে আসা দুপুর-দিনে;
অর্কিড পুষে ঘুম,
শ্রান্ত বিকেলে গোধূলি আভারা
বিহ্বল-নিঝ্ঝুম।
কড়িকাঠ জুড়ে গহন চাহনির আড়,
নিঃসঙ্গ প্যাঁচারা সানশেডে মাথা নাড়ে!
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।