দেবব্রত দাস বিরচিত "দশট্রাক মৌনতার ছবি"-পাণ্ডুলিপিটি বই আকারে প্রকাশিত হবে ২০১৪ ইং বর্ষের অমর একুশে গ্রন্থমেলায়। বইটির প্রকাশনায়ঃ ভাষাচিত্র। বইটির সম্বন্ধে জানাতেই প্রকাশিতব্য পাণ্ডুলিপির মধ্যথেকে বেশ কয়েকটি কবিতা নিয়ে কার্তুজের এবারের রাউন্ড "পাণ্ডুলিপি সমাচার ২০১৪
- দশট্রাক মৌনতার ছবি -
সবুজের মিউজিয়ামে
ঘাসের সবুজেরা সাম্প্রদায়িক দাঙ্গায় পড়ে
ফুলেদের কাছে খুইয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া
বৃষ্টিপ্রুফ জ্যাকেট।
একখণ্ড অলিখিত রোদ্দুরের রঙিন কার্তুজ
বিরোধের রঙতুলি হাতে নিয়ে নদীর বদলে
নর্তকীর ফ্যাশনেবল পোশাকে উপজাতি মেঘের ছবি আঁকে।
ঘাসের লোকাল প্রেমিকারা পরবাসী বলে
এলাকা জুড়ে পার্টটাইম প্রেমিকেরা ভাড়াটে সুরের সিম্ফনিতে
হৃদয়ের টুইটার ভরে তোলে জোনাকফুলে।
আমাদের প্রস্তাবিত রিকন্ডিশন্ড হলুদ কারফিউ
দৌড়ের ট্র্যাকে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বীর দৃষ্টিতে ভাসিয়ে মৌনতা
হুইসেলের হাত ধরে পৌঁছায় প্রতিবেশীর সবুজে।
শিশুরা মাতাল পৃথিবীর পরিত্যক্ত ছাদে ধারাবাহিকভাবে
পুশ করে জোছনা, আসক্ত হয়ে পড়ে থাকে সাঁওতাল সময়ের মাঝখানে
আর তার অভিভাবকগণ হন্যে হয়ে খুঁজে টেলিফোন পাড়ায়,
মর্গে পড়ে থাকা অগুনতি মৃত সবুজের মিউজিয়ামে।
মলাট খুললেই
বৃষ্টির স্কুলপাঠ্য বইয়ের বিজ্ঞাপনি মলাট খুললেই
একটা নদী হয়ে যায় শস্যখেতের দূর সম্পর্কের কানিজ।
নদীমাতৃক মন পৃষ্ঠার ভাঁজে
শুকিয়ে যাওয়া সবুজ কলকব্জার তরঙ্গে
ঘুড়ি তাড়ানো বালিকার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়
অজস্র ডিভোর্স লেটার।
মারা পড়ে লুইস ব্রেয়ান্টের
পঞ্চাশ হাজার স্বপ্ন এবং
আমার অতি পরিচিত কার্পেট মুড়ানো কয়েকটি মৃত্যু।

সমস্ত কালো অক্ষর তৃতীয় মৃত্যুর দিকে
ঝুঁকে পড়ে ভীষণভাবে।
কর্মজীবী জোছনা
গেল বছরের এক খরায় হারিয়েছি জাদুবাস্তবতা ভরা দুটো চোখ।
প্রিয়ার কফিনে থাকা স্কেচবুকে দৃশ্য খোদাই মুহূর্তেরা
শহরের চেলা হয়ে শেফালির গন্ধে মাতাল করে
বিকেলের কোয়ার্টারে থাকা মৌনতার মেয়েকে।
জীবনবাবুদের কসাইখানায় বিকি দিয়েছি আমার মানুষ স্বীকৃতি।
আমি এখন ছায়ার পিছে কর্মজীবী জোছনা হয়ে ঘুরে বেড়াই।
যেন রাতগুলো শুমারী শেষে
অন্ধকারে জং ধরে নষ্ট না হয়।

মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।