বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩

মানস আহমেদ


কবি যায়, কবি আসে

কিছু কিছু কবি আছে, থাকেই
যারা ঘুমিয়ে রয়;
অলীক নির্ঝরের ঘোড়া দাবিয়ে বেড়ায়।
প্রিয়তমার ভালবাসা পেজতুলার মতো হাজার হাজার টুকরোয়
ছড়িয়ে দেয় সপ্তাকাশে।
প্রিয় মানুষের প্রিয় সময়গুলি হৃদয়ের ছোট ছোট বুদবুদের মতো
জমিয়ে রাখে তারা।

জীবন থেকে ছিটকে পড়া জোনাকির আলোর ছায়া পড়ে চাঁদে।
এই অচেতন কবিরা ঘুম থেকে জেগে উঠে।
ক্লান্ত হাত বাড়িয়ে বিষাদে দেয় ডুব;
তারপর ফানুস উড়ায়।

কিছু কিছু কবিরা হয় বুঝি এমন
কিছু কিছু কবিতা হতেই পারে এরকম অচেতন
ক্ষয় আর শঙ্কা নিয়ে যারা
একে অপরকে জড়িয়ে থরথর করে কাঁপে।

৪, চৈত্র ১৪০৯
অনুজ ভ্রাত্যপ্রতিম কবি রাশেদুল হক সিফাৎ স্মরণে


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।