বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩

মাহির দায়ান


এলিজি অথবা আশার কবিতা -১

আমি আমার সর্বস্ব-ই দেবো ।
মনের জমিতে বেঁধে দেবো
নিশ্চয়তার মেরুদণ্ডী মাচান-
মমতার রোদ দেবো-
দেবো আকাঙ্ক্ষার অতৃপ্তি, আর-
গোষ্ঠীবদ্ধ জীবনের সরল উল্লাস ।

তবু স্বপ্ন তুমি,
..........আর একবার বেড়ে ওঠো
......................দুঃসাহসী মানিপ্ল্যান্টের মতো ।।।

২২ অক্টোবর, ২০১১


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।