বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩

জুবিন ঘোষ


আমি তোর পাঠক সাধারণ

তুই জানিস নাকি মন
তোকে ভিজিয়ে সারাক্ষণ
তুই আমার আস্ত সংকলন
আমি তোর পাঠক সাধারণ

তুই মালাই মারকে চা
যতই ক্লাইম্যাক্সে যা
প্রথম পড়ার আকর্ষণ
আমি তোর পাঠক সাধারণ

তুই উপন্যাসে ঘোর
তুই রহস্য ঘোরতোর
তুই সিরিজ রোমন্থন
আমি তোর পাঠক সাধারণ

তুই লাস্ট মিনিট সাজেশন
তুই আমার হবি জান ?
তোকে আলিঙ্গনে মন
আমি তোর পাঠক সাধারণ

তুই গান শোনাতে আয়
এক যৌথ সংজ্ঞায়
আমার বিকেল নিয়ন্ত্রণ
আমি তোর পাঠক সাধারণ


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।