বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩

শিমুল সালাহ্উদ্দিন


বাদকজীবন

এ অন্তহীন বাদকজীবনে বুঝি ছেদ নেই!
বুঝি নেই পারাপারসেতু! নেই নিকট-দূর ভেদ,
বাজিয়ে চলেছি সুর, বিরামহীন হারমোনিকা,
এক অবুঝ পৃথিবীভরা ঘৃণা— অন্ধকারে।
*
অন্ধকারে লুকিয়ে থাকে গোপন ভয় আর
তাইতো সবার আলোর প্রতি অগ্রাধিকার
আঁধার তবু কাঁদছে দেখুন ধীর লয়ে
বাদক তাতে হয় না তাহার কোন বিকার, কোন বিকার!
পেটে ক্ষুধার দুপুর জুড়ে
বাজায় বাঁশি অভ্রমিতার, বিলাসিতার, বিলা সীতার...


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।