বয়স
হাতকে মৈথুন থেকে ছুটি দিয়ে
ডিঙা ভাসিয়েছিলাম একদিন তোমার নদীতে
আজ এতদিন পর এই বৃষ্টিগন্ধী দিনে
স্নান-তাকে ফেলে আসা অভ্যাসের দিকে
ঘাড় ঘুরিয়ে তাকাতে ইচ্ছে হচ্ছে খুব
এর মধ্যে বাড়ি বদল হয়েছে পাঁচবার
একবার দেখবার চোখ
দেখতে দেখতে অনেকবার ঘটেছে শাসক বদল
গণমানুষের স্থির জীবনমানের মতো
আমি আজো একই নদীর ঢেউ গুনছি
জানে না তোমার নদী
জল খসানোর ক্ষমতা এখনো কিছু
অবশিষ্ট আছে কি না আমার হাতের
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।