বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩

পরাগ আজিজ


ব্রহ্মপুত্রপ্রেম

বুকের উপর উঠে যায় কাদা-মাটির পথ।

আমার গাঁ-পাখির কুজন সবুজ শ্যামল
প্রকৃতি এখন বিউগলের মতো স্বপ্নের শৈশব।

গ্রামটি বুকের উপর দিয়ে হাঁটে
ষোড়শীর চুম্বনে আগলে রাখা প্রেম
বড় খাপছাড়া- একবার চলে গেলে
..............................আর চলে না।

কংক্রিট সহবাসে আসক্ত যৌবন
সবুজ বৃক্ষের যৌনতা বোঝে নি।

ফেলে আসা পদ্মা আমাকে ডাকে
মহানন্দার শীতল জল কাঁপে শরীরে শরীরে
স্বপ্ন ধূলো, ধূলো স্মৃতি ব্রহ্মপুত্রপ্রেম

তার থেকে দূরে-ডাক শুনে ছুটে যাই।

গ্রামটি বুকের উপর দিয়ে হাঁটে
.............................আমি টের পাই না।


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।