মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০১৪

আখতারুজ্জামান আজাদ


আখতারুজ্জামান আজাদ বিরচিত "এবং ইয়াম্মি সিরিজ"-পাণ্ডুলিপিটি বই আকারে প্রকাশিত হবে ২০১৪ ইং বর্ষের অমর একুশে গ্রন্থমেলায়। বইটির প্রকাশনায়ঃ সাহিত্যদেশ প্রকাশনী। বইটির সম্বন্ধে জানাতেই প্রকাশিতব্য পাণ্ডুলিপির মধ্যথেকে বেশ কয়েকটি কবিতা নিয়ে কার্তুজের এবারের রাউন্ড "পাণ্ডুলিপি সমাচার ২০১৪"

- ইয়াম্মি সিরিজ ও অন্যান্য ছড়া -



ইয়াম্মি সিরিজ : ১৫

শাটআপ!
তোমার মতো বয়ের সাথে সব রিলেশন কাটআপ!
যাশ্যি আমি, আর তো তুমি টাইম পাবে না ডাকার;
হোল দুনিয়ায় আর দেখিনি তোমার মতো ফাকার!
লিভ করশি, বুঝবে এখন -- শিলাম আমি পার্ল;
এফবিজুড়ে আর পাবে না আমার মতো গার্ল!
আমার মতো গার্ল পেয়েশো, এটাই তোমার লাক;
কী ভেবেশো? করব আমি তোমায় আরো ফাক?
ফাক করেশি, লাভ করেশি; সব কিশু নাউ ফিনিশ;
পারশি না আর করতে বিয়ার তোমার মতো জিনিশ!
ডু ইউ নো -- করশো তুমি কত্ত কত রং?
রিলেশনটা করশি তবু থার্টি টু ডেজ লং!
এত্তগুলো পেইনে তোমার টাশকি খেয়ে গেশি,
রিলেশন কি দ্যাখো এখন থার্টি ডেজের বেশি?
অন্য কোনো গার্ল করে না লেন্দি অ্যাফেয়ার;
তোমার সাথে আর যাব না ফ্ল্যাট বা ক্যাফে আর!
এত্ত ন্যারো মাইন্ডটা তোমার, কত্ত আমি ব্রড;
হিট করেশো, চিট করেশো -- ইউ আর আ ফ্রড!
ব্লাডি ফাকার, লাগে না তোমার একটুও কি শেইম?
তোমার কাছে লাভ মানে কি জাস্ট আ ফাকিং গেইম?
লাভ করেছি, তাই কেঁদেশি; করব এখন শাউট;
এফবিতে আজ বইলা দিব -- ইউ আর আ টাউট!
অ্যাই, তোরা সব কোথায় গেলি? সবাই মিলে শোন --
এই হারামির একই সাথে আটটা রিলেশন!
আমি নাহয় নাইনে পড়ি, হারামিটা ইন্টারে;
আমার খুবই কম রিলেশন, অনলি আমার তিনটা রে!


ইয়াম্মি সিরিজ : ১৭

বলতে পারো, ডুডজ?
কোন্ ফ্যামিলির বাচ্চা এরা? খায় কোথাকার ফুডজ?
প্রে করে না, গড মানে না, মানে না রিলিজিয়ন;
জাহান্নামে এদের সাথে থাকবে সানি লিয়ন!
ভয় করে না হারামিগুলা জাহান্নামের শাস্তিকে,
কান্ট্রিটা ভইরা গ্যাশে শাহাবাগি নাস্তিকে!
ড্যাড বলেশে, মম বলেশে, বলশে বাসার টিচার --
শাহাবাগি শেইমলেসদের গড করবে বিচার!
গ্যালারিতে বসছি নিয়ে পপকর্ন আর কফি;
গডের কাশে প্রে করেশি -- বাঁচেন যেন শফি!
প্রমিজ আমার পাতলা জামার, প্রমিজ সাজুগুজুর --
যা বলেশেন, ঠিক বলেশেন তেঁতুল শফি হুজুর!
না মানলে তেরো দফা করশি আমি থ্রেট --
সবগুলারে করব রিমুভ, ফাকিং হিপোক্রেট!
শফি হুজুর চাইশেটা কী -- ক্যান্ বোঝো না ক্যান্?
পর্দা করে চললে তুমি প্রবলেম কী, ম্যান?
খারাপ কিশু কইশে শফি? কইশে কিশু রং?
শাহাবাগে পর্দাছাড়া কইরা বেড়াও ঢং!
বলশি আমার মমের কথা; লিসেন টু মি, ডিয়ার --
পর্দা করেই পার্টিতে যায়, খায় সে বারে বিয়ার!
বলশি এবার ড্যাডের কথা; টেলিং ট্রু, ইয়েস --
পর্দা করেই শোয়ান তিনি তার অফিসের পিএস!
আমার যেটা কারেন্ট বিএফ এবং যারা এক্স,
কারো সাথে হয়নি আমার পর্দাছাড়া সেক্স!


ইয়াম্মি সিরিজ : ১৮

: বলব কী আর, ভাবি --
কার বা লাকে জোটে বলেন আমার মতো হাবি?
কারেই থাকুক, বারেই থাকুক; আমার কথাই ভাবে;
বিয়ের পরও ফল করে সে ডেইলি আমার লাভে!
ফল করে সে, কল করে সে, আর সারাদিন টেক্সট;
হনুলুলু নিয়ে যাবে বেতন পেয়ে নেক্সট।
সকাল বেলা আনশে কিনে লেড টিভি আর ফ্রিজ,
দাদার বাড়ি করবে নাকি নদীর উপর ব্রিজ!
জাস্ট ইমাজিন, অর্নি ভাবি; ওর খরচের হ্যান্ড --
মতিঝিলে কিনশে কালই আড়াই বিঘা ল্যান্ড!
আমার নামেই ল্যান্ড কিনেশে, আমার নামেই বাড়ি;
কিনতে যতই নিষেধ করি, যতই মারি ঝাড়ি!
ক্যামন লাগে -- বলেন, ভাবি? বোঝেন কত পেইন?
ইউকে থেকে আনশে কিনে লম্বা হীরার চেইন।
চেইন দিয়েশে, পেইন দিয়েশে; লাইফ করেশে টাফ;
করলে এমন পিট্টি দিব -- বইলা দিশি সাফ!
কিন্তু আমার দুষ্টু হাবি কার কথা বা শোনে?
অফিস গিয়ে আমার সাথে সেক্স করে সে ফোনে!
বইসা আছি রাঁইধা আমি, ফিলিং টু-মাচ ডিজি;
হাবি আমার ক্যান যে থাকে এত্তগুলা বিজি?
-- আপনার হাবি কত্ত যে রিচ, আপনি খুবই লাকি;
আপনাকে তাই দেইখা সবাই জেলাস হয়ে থাকি!
লাগ্ ভেলকি, লাগ্;
আপনার হাবি ডেইলি এসে আমায় করে হাগ!


জিয়ার ছেলে

জিয়ার ছেলে, জিয়ার ছেলে, তাকাও তুমি বারেক;
কী নামে আজ ডাকব তোমায় -- গ্রেনেড নাকি তারেক?
কে মেরেছে? কে ধরেছে? কে বলেছে চোর?
তাই কি তুমি বিলেত গেছ? প্রশ্ন জাগে মোর!
তুমি তো নও চোর বা ডাকাত -- রায় দিয়েছে কোর্ট;
এবার সাবাড় করতে পারো শহর-নগর-পোর্ট!
ধান ভানলে কুড়ো দেব, মাছ কুটলে মুড়ো;
কুড়ো-মুড়োর টেন পার-সেন্ট আধেকটা না, পুরো!
ডাকছে তোমায় রানু-মণি, ডাকছে তোমায় পবন;
তুমি বিনে শূন্য ভীষণ তোমার হাওয়া ভবন!
তোমায় ডেকে সকাল-বিকেল মতির গলায় তিয়াস,
তোমার হয়ে প্রক্সিটা দেয় লাল দালানে গিয়াস!
তুমিও নেই, গিয়াসও নেই, বন্ধ এখন খাওয়া;
হারিছ-বাবর উধাও সবে, হাওয়া ভবন হাওয়া!
নামটি তোমার লেখা আছে দেশের সকল খাম্বাতে;
শোনো -- সবাই ডাকছে তোমায় ম্যাৎকারে আর হাম্বাতে!
তোমার নামে হেসে ওঠে শফিক-এমাজ দাদু,
তোমার হাতে লুকিয়ে আছে গেঞ্জিছেঁড়া জাদু!
তোমার নামে কেঁপে ওঠে বাকশালি আর শোষক;
তারেক, তুমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক!
শুভ শুভ শুভ দিন, ওম শান্তি ওম!
একুশ আগস্ট আসছে আবার, ফুটাও আবার বোম!


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।