বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩

আলী আফজাল খান


On my way

ছোট্ট এই মিনিবাসটা জনাকীর্ণ
সাইড দিতে হয় ডাবল ড্রেকার-ট্রাক
বুকের ভিতর পতঙ্গের জনবহুলতা
যান্ত্রিক শব্দ এবং ইঞ্জিনের উত্তাপ
গন্তব্য গমনে তবু গরম সিট,
জলের ভিতর সাঁতার কাটা,
প্রচন্ড মেঘের তৃষ্ঞা ।
জড়বস্তুও ভাষা ব্যবহারে বিনীত
(সামনে ক্ষতিগ্রস্থ সেতু, ধীরে চলুন)
অথচ আমি কেমন বন্য
ভাষা প্রসবে শৃংখলা নেই,
টায়ারে শরীর জড়াই ।
আকাশে যে নীড় গড়বো - ভূমি কোথায়?
সীমান্তের কবুতর পিছু হটছে
একা এগিয়ে নিসর্গে স্তম্ভিত
রেড সিগন্যাল -  ফেরী বন্ধ
ধলেশ্বরীর বুকে শুধু ধান ক্ষেত ।

২০.০৪.৯৫ মানিকগঞ্জ


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।