বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩

উজান


অব্যক্ত

অনেক কিছু বলবে বলে
উজান এসে বাইরে দাঁড়ায়...
গাছের তলায় দাঁড়িয়ে দ্যাখে
গাছের তলায় উজান শিশু
গাছকে পাড়ায়, গাছকে নাড়ায়

অনেক কিছু বলবে বলে
অনেক উজান বাইরে দাঁড়ায়...
গানের তলায় দাঁড়িয়ে দ্যাখে
গানের তলায় হল্লা উজান
শরীর ধরে হল্লা বাড়ায়

অনেক কিছু বলবে বলে
যেসব উজান বাইরে দাঁড়ায়...
জিভের তলায় দাঁড়িয়ে দ্যাখে
জিভের তলায় স্তব্ধ উজান
শব্দ থামায় পাড়ায় পাড়ায়


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।