ইহা সবার জন্য নহে
গলা কেটে ফেলো-বধির করে দাও-
সব বাতাস প্যাকেট করে লিখে দাও-
শর্ত প্রযোজ্য-
নিরোগ কন্ঠ নিয়ে চিতকার করতে না পারলে
গলা দিয়ে কি করবো? নিঃশ্বাস নিবো না আর; সব
আনন্দের গান আলাদা করে বেছে বেছে সিন্দুকে রাখো
আনন্দধারা বহিছে ভুবনে,
দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে
এই লাইনের পরে লিখে দাও " ইহা সবার জন্য নহে"
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।