কবিতার দর।
আজকাল কবি হতে হলে টাকা দরকার? ৭১ টি কবিতা ছাপাতে চাই ২০,০০০ টাকা! তাহলে পার হেড কবিতার মূল্য কত? জানা নেই, ম্যাথে আমি বরাবরই দুর্বল! তবে লেখনীতে ছিল দম! লিখেছিলাম ১০১ টা অচল প্রেমের পদ্য - দ্রোহের আগুনে পুড়িয়েছিলাম অসহায়ত্ব - তুলে এনেছিলাম পথিকের আর্তনাদ! সভ্যতা কে দেখিয়েছিলাম বুড়ো আঙ্গুল! সমাজ থেকে ধীরে ধীরে নির্বাসিত হতে হতে, আমি লিখেছিলাম কবিতা। এক একটি আশার কবিতা- যারা জন্মেছিল এক একটি বাঁধভাঙ্গা হতাশার মধ্যদিয়ে। এক একটি শব্দের জন্ম এক একটি কান্না গিলে। সেন্সরবোর্ড ক্রস করে আসা নষ্টামি, ঘোরতর ফাইজলামি, ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে বেড়ে উঠা এমন সমাজের কথা প্রসব করতে গিয়ে শেষমেশ হয়ে গেলাম আসামী! তবুও আমাকে কবি বলবে কে!! কবি হতে তো চাই টাকা...
প্রকাশক আজকাল কবিতা বোঝে না... বোঝে ফর্মা, ফেইস ভ্যালু অথবা টাকা! একের ভিতর অনেক চাই এমন কমার্শিয়াল কথামালা! সুতরাং... দাঁড়কাক- তুমি আর জানালায় এসো না, খুব দুপুরের তালপুকুর- তুমি কারো ছাঁয়া সেঁধো না, মানুষের ঘাম- তুমি যা ইচ্ছা তাই করো, ভিখারি- বাবা মাফ চাই, বিশ্বায়ন- আমাকে ক্ষমা করো। যেখানে শ্লোগানের বদলে চলে সুমুধুর বিজ্ঞাপন, যেখানে প্রকাশক খোঁজেন রসালো আস্ফালন! সেখানে মন তুমি মার্কেট বুঝে কাব্য করো, পাবলিক যা খায় ‘লুতুপুতু’ তাই লিখো!
কবিতা সরিয়ে হোক কিছুটা নেকামো, উড়ে যাক কবিতার খাতা, সব প্রেম হেমিলিয়নের বাশিওয়ালার সুরে দৌরে গিয়ে ঝাঁপ দিক বুড়িগঙ্গার জলে তাতে আমি ক্যান হারতে যাবো?? হারানোর ভান ধরে বরং থেকে যাই নির্লিপ্ততার পাশে!! এমন সম্প্রদান কারকে কিছুতেই আমি কবি না!! কবি হওয়া সবাইকে মানায়েও না। কবি হওয়া অনেকটা গোদের উপর বিষফোঁড়া, মানে চাহিদা মত লেখার সাথেও দিতে হবে মোটা অংকের টাকা!!
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।