সোমবার, ১ জুলাই, ২০১৩

গুরুভাই অরণ্য বাঙালি


বহুদিন বাদে যদি কবিতারা আসে

অপ্রিয় শিমুল ফুলও প্রিয় হোয়ে ওঠে;
সুর মেনে গেয়ে ওঠে অনিয়মী মন।
কে জানে কখন এই প্রেম উবে যাবে!
সে পাবে কি দ্যাখা তার ফেলে আসা পথে

ফিরে যাওয়া সেই ঘরে পুরনো সে গান?
আর কি শীতল হবে
মুছে গ্যালো সময়ের ধুলো!
কবিতার রঙে যদি ক্ষিদে মিটে যেতো
তবুও কি রাধিকারা
খুঁজে নিতো কৃষ্ণকে ফের?


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।