সোমবার, ১ জুলাই, ২০১৩

সৌভিক দা'


মোহন মিথ্যা

তুমি চাইলে অখন্ড ব্যস্ততাকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে
নিরুদ্দেশ চলে যাবো প্রিয় পথের ধুলো।
তুমি চাইলে মোহের ভেতরে তেমন ডুবে যাবো,
সুনীল মাছিও যেমন ডোবেনা নীলকমলের ভেতর।
তুমি বলতে চাইলে সমস্ত জনসভাকে থামিয়ে দিয়ে
নাগরিক মানুষের কোলাহল, আন্দোলন-বিক্ষোভ সমাবেশ
ঢেলে দেবো অরন্য থেকে ধার করে আনা আশ্চর্য নিস্তব্ধতা !!

- ৩০ জোষ্ঠ্য ১৪১৯

উৎসর্গ : মোহনা আফরোজ


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।