‘হজরত রাবেয়া (র.) বসরি’র কবিতা; অনুবাদ : সরকার আমিন
১.
যখন বললেন মাবুদ--‘আমার হাত তোমারই হাত’
দেখলাম আমি এই হাত বড়ো নিরাময়-প্রবণ
দেখলাম আমি বেহেশতে পরিপুর্ণ প্রতিটা হৃদয়
হৃদয়ইতো আদতে স্থান ও কালের দ্রবণ।
২.
একদিনও যাননি ছেড়ে তিনি আমাকে
চুম্বনবিহীন!
৩.
মহা-তে বাঁচো নারী মহা-তে বাঁচো পুরুষ
আছে আরো কিছু.... আরো কিছুটা...
যা কুসুমিত করবে আমাদের।
৪.
প্রেমই হচ্ছে আসল শান্তি, আসল শীতলতা
আদত উল্লাস
আর সুগভীর কাজ!
দুনিয়া তো পায় পূর্ণতা তারই নামে!
৫
কেন ভাবো নেমে আসবেন মাবুদ তোমার আঙিনায়
স্পর্শ করবেন তিনি সবকিছু ?
সত্যি, তিনি রেখে দিতে পারতেন যা উৎকৃষ্ট
তার নিজের জন্য
এটাই তো তা, প্রকৃতপক্ষে যা।
৬.
মৃত্যুর আগে মৃত্যু
পরিহাসময়, কিন্তু সত্য,
শরীরের সবচে ঘনিষ্ট কাজ
মৃত্যুবরণ করা!
আমি মরার আগে মরেছি সহস্রবার
জানতাম পর্দার ওপাশে কাকে আমি স্পর্শ করতে যাচ্ছি
কী সুন্দরই না ছিল সে মৃত্যুর আগমন!
‘মরার আগে মরো’ - নবীজীর বাণী, আমি জানি।
ছিল কি পাখা, ভয়ার্ত, যদি লেগে যায় সূর্যের দহন?
ভয়ের ভেতর জন্ম আমার
ভয়ার্ত তাই আমি ভালবাসতে পারতাম।
:: LOVE POEMS FROM GOD ::
........DANIEL LADINSKY........
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।