ভেতরে ঘূর্ণিপাক.. বাইরে মুহূর্ত যায়..
দৃষ্টি ফেরাতে পারি না
ভেতরে ঘূর্ণিপাক
বাইরে মুহূর্ত যায়
বসে থাকি স্মিত হাসি প্রান্তসীমায়
ক্রোধের চাবুকে জাগে অন্ধকার
ঘুমের নির্জনে খেলে আমারই দীর্ঘ শ্বাস
ভুল করে ঢুকে পড়ি রাত্রি নক্ষত্রবাসে
নিরাপদ নই আর জানি
ভেসে আসে আজানের ধ্বনি
স্নায়ুতে জমাট বিষ নিয়ে বাঁচি
কেউ বোঝে না কীভাবে পুড়ে যায়
প্রতিটি পশম আমার
গোপনে খেলে যাওয়া ওই চোখ
আর কত ক্রূর হবে তুমি?
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।