দ্রোহের কবিতা
একটি কবিতা লিখতে চাই।
যেখানে থাকবে না,
প্রেমিকার চোখে চেয়ে থাকা,
প্রেমিকের গল্প।
থাকবে না তাতে প্রথম স্পর্শে শিহরিত তরুণীর কথা
প্রেমিক সে কবিতা
এস এম এস করবে না প্রেমিকাকে
কিংবা দেবে না ফেসবুকে স্যাস্টাস।
আমি একটি কবিতা লিখতে চাই
যাতে শিহরিত হবে রোমকূপ
সমস্ত রক্ত কনিকা কর্ম যজ্ঞ ভুলে
নেচে উঠবে প্রলয় নৃত্যে
যার ধ্বনিতে বেজে উঠবে রণশঙ্খ
চায়ের আড্ডায় উঠবে তুমুল ঝড়।
আরেকটি দ্রোহের কবিতা চাই
যাতে আবার কোন আসাদ
বজ্র বক্ষে ধারন করে মুক্তিকামী স্লোগান
রাস্তায় নামবে "মুক্তি চাই"
"বাচতে চাই অসুস্থ গনতন্ত্র হতে"
মুখে মুখে থাকবে,
মুক্তি চাই, স্বাধীনতার লাল মোড়কে
জড়ানো, লুকানো পরাধীনতার।
যুবকের কন্ঠে প্রতিধ্বনির মত শোনা যাবে
জয় বাংলা,
আবার জড়ো হবে মানুষ
তৈরি হবে "ওরা ১১ জনের মত সিনেমা"
কিংবা "মুক্তির গান"
আমি একটি দ্রোহের কবিতা লিখতে চাই
যাতে থাকবে না নারীর নাম গন্ধ
থাকবে না প্রেমিক প্রেমিকার প্রেমের গল্প
দহনযোগ্য ক্ষোভ
আগ্নেয়গিরির লাভার মত ক্ষোভ জমে আছে
রক্ত হয়ে ঝরে পরছে কিছু ব্যথা অবিরত
সহ্য হয় না যখন দেখি ধ্বংস প্রায় আমার দেশ
যখন দেখি অথর্ব বৃদ্ধের মত নুয়ে পড়েছে সে
বীরত্ব লাশ হয়ে পরে রয় রাস্তার ফুটপাতে
পদদলিত হতে হতে বাতাসে ছড়ায় মৃত্যুর গন্ধ
ডাস্টবিনের দূর্গন্ধেরসাথে ভেসে আসে নবজাতকের কান্না
ধর্ষিত কিশোরীর আর্তনাদে বাতাস হয়েছে ভারী
দম আটকে আসে বারংবার, তবু রক্তে জ্বলে না আগুন
নির্লিপ্তাকে জয় করবার মিছিলে নেমেছি সবাই
বিবেক ঘুমিয়েছে বহু আগে,
ভুরু নাচিয়ে শাষনকারী সত্ত্বা গেছে হারিয়ে
পরে আছি বধির, পঙ্গু অসহায় মাংস পিন্ডের মত
পরে আছি ফুটপাত কিংবা ডাস্টবিনের পাশে,
ছড়াচ্ছি লাশের কটু গন্ধ
প্রয়োজন
কিছু অবুঝের আজ বড় প্রয়োজন
প্রয়োজন কিছু ক্ষ্যাপা পাগলার,
মাথামোটা, ঘাড় ত্যারার।
দরকার কিছু অপরিছন্ন,
নষ্ট জীবনের।
সুশীল শুধু অভিধানেই আছে,
বাস্তবে আছে প্রতিবন্ধী কিছু দালাল,
আর, শুদ্ধ উচ্চারনে
I hate politics............
কিছু দেশান্ধ আজ বড় প্রয়োজন!!
তোমার জন্য
তোমার জন্য কবিতা কিংবা
শব্দ সাজিয়েছিলাম।
তখনও বুঝিনি লাভার কালিতে
লিখা শব্দ তোমার জন্য নয়
স্রেফ অপচয়।
সে শুধু শীলা খন্ডে দ্রোহের জন্য সয়।
মরুর বুকে ক্যাকটাস হয়
গোলাপের ভালবাসা নয়।মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।