নারী মানেই
নারী মানেই কোলবালিশ, ঔষধ দরকারি
নারী মানেই ভাতের সাথে সুস্বাদু তরকারি;
নারী মানেই ধুমাধুম গোটাবিশেক কবিতা লেখা
সারা রাত্রি স্বপ্ন খোঁড়া
একা একা।
নারী মানেই তসলিমারে দেশান্তরী
নারী মানেই আসবে কবে একেবারেই
আমার হয়ে তাড়াতাড়ি !
০৫ আষাঢ় ১৪০৮
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।