সোমবার, ১ এপ্রিল, ২০১৩

গুরুভাই অরণ্য বাঙালি


...প্রিয়তম মেঘ

এইখানে হাত রাখো প্রিয়তমা
প্রবল অসুখে তুমি হ’য়ে যাও প্রিয়তম মেঘ
পরাজয়ে প্রতিশোধ হ’য়ে তুমি বুকে
ফিরে এসো একবার, দেখে নিয়ো
কতো নীল আলো কালো রং মুছে ফেলে
গেয়ে নেবে প্রবলের বিষাদ সে সুর

এই বুকে ভেঙেছে যে নীড়
এ চিবুক ছুঁয়ে দ্যাখো
কতোখানি শোধ হলো ঋণ
হাভাতের রাতগুলো কতো প্রেম শুষে নিলো
কবিতার কতো গান প’ড়ে আছে ভাগাড়েই জমা

হিম-বুকে তাকিয়ো না
চেয়ে দ্যাখো
কতো দিন বেঘোরে মরেছে



মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।