সোমবার, ১ এপ্রিল, ২০১৩

পিনাক পাণি


কুকুরে চেটে খাবে

অবশেষে নির্বাসিত কুকুরেরা সংঘবদ্ধ হবে
দশের পর পাঁচ না সতের তা নিয়ে বৈঠক,
গোপন গোলটেবিল বৈঠক,আঙ্গুর রস, সফেদ ফ্যানা
ঘেউ ঘেউ ঘেউ, কা কা কা
কে ডাকে? কাক? কাক কোথায়?
নির্ঘাত গুপ্তচর, ধর ধর ধর...
ছুটোছুটি হুড়োহুড়ি ধড়পাকড়
কাক পলাতক, কাক উধাও।
একটা গু চাটতে শুরু করেছে
চাট চাট চেটে পবিত্র কর।
দুজন রতিক্রিয়ায় লিপ্ত
চুড়ান্ত সঙ্গম যেন ফেভিকল।
বৈঠক শেষে ভোর,
লোকাল বাসের মলদ্বারে ধোঁয়া।
অবশেষে সিদ্ধান্তে উপনীত
দশের পর হবে নব্বুই ।
শুরু হলো আন্দোলন, আমৃত্যু চাটা আন্দোলন,
চেটে পবিত্র করা হবে গনতন্ত্র
রাজপথ ধরে চাটতে চাটতে যাবে প্রাসাদে,
ঘে-উউউউউউউউউউউউউউউউউউ...।



মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।