কাফকার নুন
এ-আমি নিজেকে নিঃসংগ ভেবে জীবদ্দশা দিয়েছি
এ-আমি নিজেকে ভেবেছি কাফকার নুন
নোনতা নীচু হয়ে হেসে ফেলেছে আমাকে দেখে
শেষ জীবকোষ লেগে থাকা নাভি কী নাভিহীনতা
নেচে উঠেছে টারানটেলা'
কেউ বলে নি অর্ধাহার
দুঃখতে, চুমুতে
রাজা-রাজপুত্রতে
গ্রাফাইটের কংকাল দুপুর
পুরানো-অপুরানো চিঠিতে
সোনার খাটেতে
রুপাতে, পায়েতে
ছবিতে
আঙুলেতে
পিঁপড়াতে
মাটিতে, যেনোতে
নেইতে
কেউতে
নিজেকে নিঃসংগ ভেবে নিঃসংগ –নিঃসংগ
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।