ধর্ষিতা রাত
ধর্ষিতা রাত সতীত্ব হারিয়ে
আমার বুকের বাম পাঁজরে শুয়ে থাকে।
চন্দ্রমল্লিকার বিলাপে,
ঝরে পড়ে বিরহী জ্যোৎস্না;
আর কালিগঙ্গায় ভেসে যায় নক্ষত্রের লাশ।
পালক ছিঁড়ে গেল তোমার আকাশে উড়ে
বুকে বিধঁল নাগরিক তীর।
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।