নারী
ওষ্ঠে আঙ্গুল ছোঁয়ালেই কি নারী হওয়া যায় ;
এমনিতে যার নাম ছিল আশালতা ।
আচ্ছা ! তোমার ওই নরম ঠোঁটে আঙ্গুল নাইবা ছোঁয়ালাম ।
নারী তুমি ঘৃণা তো শিখতে পারো ।
নারী তুমি , আশালতা নামটি নিয়ে যাও ।
তোমার শরীরের সেই ঘ্রাণ ; এ্যডিকোলনের উদ্ভট মাদকতাও নিয়ে যাও ।
ফুল দিয়ে আমি কী করবো বলো !
সহস্র গুণ ভালো আগুনের ফুল্কি রেখে যাও !
২৯/১২/১২
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।