শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৩

অন্তরা মিতু


ক্রমশ:

আমার সিঁথিতে নেই এতটুকু লাল, এমনই আকাল
দেশ জুড়ে ! খরা আর বন্যা যেমন - সমান ক্ষতির
কৃষকের কাছে ; দিনে দিনে বাড়ে ঋণ, সমিতি-খাতায়
লালকালি-খেলা; যেন আকাশের নীল, হারালো কোথায়
কালোর আড়ালে ! আমি নির্বাক চেয়ে, মাথা নত করে
তোমার মুখের দিকে না রেখে নয়ন - আনত ধ্বংস....!
একা একা একা একা কুরে কুরে মন, ঘুনপোকা তুমি
হয়ে, দিন-দিন, নি:শেষ মোরে করে, চলেছো এভাবে !


রাত ১২.৫৩
২১.০৯.২০১২



মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।