শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৩

সিপাহী রেজা


তদারকির কয়েকটি দশক

শরিয়ত মেনে তোমাকে বিয়ে করা হয়েছিলো কিন্তু ভোগের বেলায় কোন নিয়ম চলেনি যত্রতত্র ফুটো করে বাড়িয়েছি কৃত্তিম যোনি পিছন থেকে মাংস কেটে এনে বুকের উপর বাড়িয়েছি শুধু জোড়া জোড়া স্তন তোমাকে আদর করিনি বললে ভুল হবে, নিজে যতটুকু পেরেছি করেছি, বাকিটুকুও অবহেলায় ফেলে রাখিনি খুঁটি বেঁধে লাগিয়ে দিয়েছি তাগড়া তাগড়া জোয়ান ! তোমার শরীরের গন্ধটুকুও উদ্বায়ী হতে দিলাম কই ! সেটুকুও শুষে নিয়েছে আশপাশের চল্লিশ ঘর আচ্ছা তোমার এতো এতো কেন ? নিজেকে নাহয় একবার নারী ভাবো, সতী ভাবো, কলসি ভর্তি জল আনতে গিয়ে দোহাই তোমার আর ফিরে এসো না !



মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।