ঘুরে ফিরে হাওয়া
অন্ধকার কালো ঋতু
কালো কালো নদী- সেতু
মায়াবী অন্ধকার
মাধুরী নাচে
মাধুরীর স্তন
নিতম্ব দোলে
হায় ঋতু
কালো কালো
সৌখিন অসুখ পোড়ে
পুরুষ পোড়ে
নাচে মাধুরী
স্বাতী
অরুন্ধতি
ভুখা পেটের ভাঁজে
বিলাসী রেস্তোরাঁ
রহস্যগুহায় জাগে
যৌবনের আড়ং
আকাশের মাঠে ওড়ে
সোনা সোনা মেঘ
বিজ্ঞাপন কন্যা ফোটায়
কামিনী
বকুল
জল খসে খসে
বিশাল বাগানবাড়ী
জল খসে খসে
পজেরো প্রগতি
রক্ত ঝরে ঝরে
ঝরে যায় মানুষ
রক্ত-বীজ-মানুষ
সব ফাঁকা ফাঁকা
সঙ্গমশুন্যতায়
বেলাবেলি নিভে যায়
আলোর প্রসূন
জমিনের ঘাসফুল
ক্রমশঃ
পাথর
মানুষ নেই
ঘুরে ফিরে হাওয়া
কা.নিসা.রো ০৪০৮২০০৩
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।