শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৩

সৌভিক দা'


Block Heads

কোপারনিকাসের সময়েও কিছু আহাম্মক ছিল। আর্কিমিডিসের সময়েও ছিলো নিশ্চই। আমারও আছে। যদিও নিজেকে আমি কোপারনিকাস বা আর্কিমিডিস বলে দাবী করিনা। বিজ্ঞানে আমার কোন আগ্রহ নাই। অইসব আমি শুনতেও যাইনা : বিজ্ঞানের অগ্রযাত্রা নিয়া কীসব বালছাল সেমিনার হয়। সিম্পোজিয়াম হয়। নির্বাচন হয় বিএমএ অডিটোরিয়ামে। প্রেসক্লাবে। জার্নালিষ্ট এসোসিয়েশানের সভাপতি পদ নিয়া কাড়াকাড়ি হয়। হাইকোর্টে কুত্তার মত কামড়াকামড়ি হয় বার কাউন্সিল নিয়া। ভূখা মিছিল হয় জ্যাকসন হাইটসের সামনে। ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আমার শুধু হাসি পায় এইসব নির্বুদ্ধিতা দেইখা। বিকট হাসি পায়। আমি পেট চাইপা হাসতে থাকি। হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাইতে থাকি। হো হো কইরা হাসতে থাকি।

উচ্চকন্ঠে হাসি দেয়া ছাড়া ইদানিং আমি আর তেমন কিছুই পারি না !!


০৪ অঘ্রান ১৪১৯



মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।