গর্বিত কর্নেল
ওহে ওভিদ, নল খাগড়ার দঙ্গলে তুমি বৃথাই প্যাপিরাস খোঁজো কেন? আমার কবরগুলো খুঁড়ে দ্যাখো- পিঞ্জর ও পাঁজরের হাড়ে, করোটি ও পুরুষাঙ্গে আমি মৃত্যুর পরের অংশ লিখে এসেছি। প্রতিটা কবরে আমার এক-একবার জন্মের ইতিহাস লেখা আছে। সেগুলো খুঁড়তে থাকো, খুঁড়তে খুঁড়তে.. খুঁড়তে খুঁড়তে.. কোদাল, বেলচা কৃষকের লাঙ্গল ক্ষয়ে গেলে- তুমি জেনে যাবে ক্ষুদ্র প্ল্যাঙ্কটনের জরায়ুতে ক'লক্ষ সৈন্য আছে-কত সহস্র কুচকাওয়াজ শেষে পৃথিবী বৃক্ষের বাসযোগ্য হবে।
তারপর আরো নিচে পৃথিবীর অন্তর্বাস ভেদ করে চলে গেলে দেখবে সযত্নে বোনা আছে প্রেমিকার সবচেয়ে উর্বর নাভিমূল- সেখানে জন্ম নেবে সবথেকে সুদর্শন শিশু।
তাঁকে একটা সামরিক সেলাম ঠুকে বলবে- 'হে বৃক্ষসন্তান, আমরা, পৃথিবীর মানুষেরা এখনও চুতিয়া থেকে গেছি, এবং সে কুচকাওয়াজে, আমি এক গর্বিত কর্নেল'

মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।