অনৈতিহাসিক
মৃত নদীটির ধ্বংসাবশেষ অনুসরণ করে
আমি পৌঁছে যাই ঝর্নার জলে
উপরের উপত্যকায় ছটি পাথর
যেন ছজন গ্রিক সম্রাট
নিচের বালুচরে আমি নিঃস্ব গ্ল্যাডিয়েটর
জলে নেমে দাড়াতেই
পাথরগুলো নড়ে ওঠে
জলজ মোষের মত
অতঃপর ডুব দিয়েই পেয়ে যাই
সমাধিস্থ সপ্তম পাথরটি
উপরে তখনো ছটি ভাই, নিস্পলক চেয়ে আছে
ভীষণ উদগ্রীব হয়ে
মৃত নদীটির ধ্বংসাবশেষ অনুসরণ করে
আমি পৌঁছে যাই ঝর্নার জলে
উপরের উপত্যকায় ছটি পাথর
যেন ছজন গ্রিক সম্রাট
নিচের বালুচরে আমি নিঃস্ব গ্ল্যাডিয়েটর
জলে নেমে দাড়াতেই
পাথরগুলো নড়ে ওঠে
জলজ মোষের মত
অতঃপর ডুব দিয়েই পেয়ে যাই
সমাধিস্থ সপ্তম পাথরটি
উপরে তখনো ছটি ভাই, নিস্পলক চেয়ে আছে
ভীষণ উদগ্রীব হয়ে
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।