শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৪

হিমু মোহাম্মাদ




প্রার্থনা কিংবা প্রেম

ধর আমি তোমার কাছে এক থালা ভাত চাইলাম অথবা দু’টো শুকনো রুটি কিংবা খুব গোপন কিছু ব্যথা! মুহূর্তের পর মুহূর্ত তোমার দিকে হাত তুলে তাকিয়ে ছিলাম মোনাজাতের মত-যেন ধার্মিক।


বিফল সে প্রার্থনা কিংবা প্রেম- যে নামে সঙ্গায়িত কর তুমি।
এক মুঠো ভাত তুমি দিতে পার, রুটি গুর দিতে পার কিন্তু ব্যথা দেবার মত হৃদয় নেই তোমার!


সময় অসময়

ঠিক কোনটি সময় এবং কোনটি অসময়
ঠিকঠাক বুঝে উঠতে পারিনি আজো,
জলের স্রোতে কেমন করে মানুষ ভেসে যায়
সময় তা ঠিক ঠিক বলে দেয়;
জলে ভেসে থাকা উদ্ভিদের চোখ
দেখে কেমন ভাসছে দানব!
অতপর সবকিছু ভেসে গেলে
জেগে থাকে দর্শক চোখ।

একদিন চোখ ও ভেসে যাবে!


হাত দুটো জল হয়ে গেল

আমাকে বঙ্গোপসাগরের রাস্তা দেখিয়ে বলা হল, সামনে অতল জল।
আমি যে সাঁতার জানিনা সে কথা আমি কাউকে বলিনি।
ট্রাফিক সিগন্যালের মত তোমার চুল ভুল করে আমায় সঠিক রাস্তা দেখায়।সারা জীবন ডুবুরী হবার গহীন বাসনা বুকে নিয়ে ঘুমিয়েছি আমি।কথা ছিলো ডুবে ডুবে ভেসে থাকা শেখাবে আমায়-বেঁচে থাকা শেখাবে আমায়।
জলে নেমে কেবল জল দেখেছি দৃষ্টি সীমায়।জলে ডুবে ধরতে চেয়েছি তোমার হাত-হাত দুটো জল হয়ে গেল।


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।