কথাদীমালা ও লেখক
- তুমি তো আঁকিয়ে। এই সময়কে ধরতে পারছ না!
: পারছি না.. আমি পারছি না।
- তুমি তো কবি, সময়ের সাক্ষ্যদানকারী পারছ না এ ধ্বংসযজ্ঞকে শব্দে ধারণ করতে!!
: অপারগ আমি..
- তুমি তো গল্প লেখ, সার সার লাশের কথা না লেখ অন্তত সেই নূপুর পরা পা অথবা সেই মৃত মেয়েটিকে আগলে রাখা পুরুষের মৃত্যুর কথা লিখবে না? নাহয় মরণ থেকে ফিরে আসা তাদের কথা?
: পারব না আমি.. আমাকে ক্ষমা কর..ক্ষমা কর..- এই বৃষ্টি শুরু হলো। সৃষ্টিশীলের আরাধ্য, প্রেম, সৃষ্টির এই বৃষ্টি। ভিজবে না?
: ভিজব না.. চাই না বৃষ্টি, এমন বৃষ্টিতে সাভারের উদ্ধার কাজ ব্যহত হোক চাই না..
- ঢাকায় এখনও কোকিল ডাকছে শুনেছ? রমনায় ২৪শের বিকেলেও শুনলাম কোকিল ডাকছে। ও বোধহয় সাভার ট্রাজেডির কথা জানে না অথবা বিনোদনের জন্য প্রখর নৃত্য গীতের কোনো মহড়া দিচ্ছে।
: জানি না আমি। আমাকে কেন জিগ্যেস করছ এসব! আমি নীরবে থাকতে চাই।- তাই কি? বলছ এই দুর্যোগে তুমি নীরব দর্শক?
: তা কেন? আমি যথাসাধ্য চেষ্টা করছি, সাহায্যের হাত অত লম্বা নয় আমার তবু তো থেমে থাকিনি।
- সত্যি! কিছু টাকা, খাবার বা ওষুধ পাঠিয়ে তুমি দায়িত্ব সেরে ফেলতে চাইছ বল!
: আর কীই করতে পারি আমি?
তাও বটে.. তুমি তো কবি, বরং কবিতার স্ফুলিঙ্গের কথা ভাব ।
তুমি তো ছবিয়াল বরং সময়কে আঁক।
তুমি তো গল্পকার দারুণ গল্পের সব প্লট পেয়েছ ভেবে মন ভালো কর...
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।