ডাকছে শাহাবাগ
শীত চলে গিয়ে এখন আসি আসি করছে ফাল্গুন !
বুয়েট, ঢা.বি'র ভিতর দিয়ে হেঁটে যেতে যেতে
দেখি প্রতিটা আম গাছে মুকুল,
নাকে ঢুকে যায় মাতালিয়া ঘ্রাণ।
কিছুক্ষণ হয়তো চোখ বুজে ঘ্রাণটা শুকে নেওয়া যেত
কিন্তু সময় কই ? ডাকছে শাহাবাগ।
টি.এস.সি এসেও মনে পরে যায় এখন ফেব্রুয়ারি
ডাইনে মোড় নিলেই বইমেলা,
স্টলে স্টলে ভাষাদের ঘ্রাণ।
মেলায় ঢুকে প্রচ্ছদের ভিড়ে হয়তো হারিয়ে যাওয়া যেত
কিন্তু সময় নেই ? ডাকছে শাহাবাগ।
রাজু ভাস্কর্য পেরিয়েই চোখে ধপ করে জ্বলে উঠে মশাল
বুকে ধুপ ধাপ, মুখে বিষ, কানে বিস্ফোরণ
...........................কলিজায় মারে ঘাই
....................বডিতে মারে বান
...............ফুলে উঠে রগ
.......গলার ভিতরে ক্ষোভ
“রাজাকার সাবধান-
সাবধান, হুঁশিয়ার
বোকাচোদা রাজাকার !”
শ্লোগানে শ্লোগান, কিটমিটে দাত, যেন শাহাবাগও অবাক !
এখানে শ্লোগান, এখানে বর্ণমালা...
এখানে,
............."ক তে - কাদের....................গ তে - গু আজম
..............স তে - সাকা.......................ম তে - মুজাহীদ
..............ক তে - কামরুজ্জামান...........ন তে - নিজামী
..............ব তে - বাচ্চু........................ছ তে - ছাঈদী"
এখানে শ্লোগান, এখানে বর্ণমালা...
এখানে,
..............“ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই ! রাজাকারের ফাঁসি চাই !”
..............“কাফন রেডি বডি চাই ! রাজাকারের ফাঁসি চাই !”
এখানে শ্লোগান, এখানে বর্ণমালা...
এখানে
..............শাহাবাগ। এখানে দাবী...
..............এখানে ভাষার মাস এখন ফেব্রুয়ারি
..............এখানে ফাঁসির মাস এখন ফেব্রুয়ারি।
০৯ ফেব্রুয়ারি, শাহাবাগ মোড় ২০১৩
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।